বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক রিজভী, সদস্যসচিব সিরাজুল

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আগামী তিন মাসের জন্য আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীকে আহ্বায়ক এবং মো. সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সংগঠনটির অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমান, তাহনিয়া তাসনিন, সোহেলী রানী, আমাতুন নাহার, অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মো. মহিউদ্দিন মাহমুদ, মাহমুদা তাসনিম, মো. জাহাঙ্গীর আলম ও মো. সোহেল রানা রিয়াজ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে সাবরিনা সিদ্দিকাকে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন মারজানা আক্তার, ইমরাত জাহান, ওয়াহিদা সুলতানা, মোহাম্মদ আলী, মো. সৌরভ আহমেদ, মো. ইসমাইল, মোহাম্মদ মানিক চাঁদু, মো. নূরে আলম, মো. তানজিম হোসাইন, ড. মোহাম্মদ তৌফায়েল আহমেদ, মো. সাইদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মো. লিটু হোসাইন, খায়েরুল আলম, মো. তৈয়বুর রহমান ও রনি আহমেদ।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাদ্দাম হোসেন জীবনকে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগে মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগে অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগে মো. হাকিমুল ইসলাম, বরিশাল বিভাগে আবু সাঈদ মুসা, সিলেট বিভাগে হুমায়ুন শাহীন, ফরিদপুর বিভাগে মো. মুসলিম মিয়া, রাজশাহী বিভাগে ড. এস এম হেদায়েতুল ইসলাম, রংপুর বিভাগে আবু তাহের এবং ময়মনসিংহ বিভাগে মো. সোলেমান হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক পদেও একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে কলেজ বিষয়ক সম্পাদক হয়েছেন এস এম মোস্তাক আহমেদ এবং সহ-সম্পাদক করা হয়েছে প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামকে। স্কুল বিষয়ক সম্পাদক হয়েছেন প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন। মাদ্রাসা বিষয়ক সম্পাদক হিসেবে ড. মোহাম্মদ আহমাদুল্লাহ এবং কারিগরি বিষয়ক সম্পাদক হিসেবে অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার দায়িত্ব পেয়েছেন।
কওমি, ইংরেজি মাধ্যম, এনজিও ও দপ্তরসহ বিভিন্ন বিষয়েও দায়িত্ব বণ্টন করা হয়েছে। দপ্তর সম্পাদক হয়েছেন গাজী মোহাম্মদ হাবিব। সহদপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, আরিফুর রহমান আরিফ ও মো. খায়েরুল ইসলাম।
অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে শোভন মোহাম্মদকে। মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হয়েছেন ইমরান হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম। এ পদে সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আনিচুর রহমান, মো. মাইনুল ইসলাম রাহুল, জেসমিন আরা বেগম, মো. রবিউল আউয়াল, জহির ফয়সাল, শিরীনা আফরোজ সুপ্তি ও মো. মনিরুল ইসলাম।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. আবু তাহেরকে। এ বিভাগের সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মো. সোলেমান কবির খান, আতীকুর রহমান তালুকদার, মো. রাশেদ খান মিলন ও মো. আজিজারুল ইসলাম খান। এ ছাড়া সাহিত্য, উপ-সাহিত্য, পাঠাগার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্য পদেও একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
source: Asia Post







