News

মুন্সীগঞ্জে অবৈধভাবে জলাশয় ভরাট, তিনজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে আটক করে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার লতব্দী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় তাদের প্রত্যেককে এই কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো. ফজলু (২৮), মো. সাইফুল (৩০) এবং নুর আফসার (৪৪)।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। অভিযানকালে বালুসহ একটি ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ড্রেজিং করে জলাশয় ভরাট ও মাটি কাটার মতো পরিবেশবিরোধী কাজের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

source: Asia Post

Back to top button