News

যাত্রাবাড়ি থেকে চুরির টাকা নিয়ে কক্সবাজার ভ্রমণে চোর, পুলিশের জালে ধরা

কক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্ট’ থেকে সজীব নামের ১৯ বছর বয়সী এক আসামিকে গ্রেপ্তার করা হয়। যার নামে রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি চুরির মামলা রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবেকক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া নগদ ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

source: Asia Post

Back to top button