News

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা: একই পরিবারের নিহত ৩

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে একই পরিবারের তিন সদস্য নিহত এবং দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ নিশ্চিত করেছে।

হোরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, কেশমের ‘চাহ তাঙ্গু’ এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটিতে উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে। নাফিসি জানান, নিহতরা হলেন ওই পরিবারের বাবা, মা ও তাদের এক সন্তান। আহত অপর দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘ভারী মাত্রার’ বিমান হামলা চালিয়েছে।

তবে এই হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

source: Rajneete

Back to top button