News

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ। তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন বোর্ডের নেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) মাওলানা রেজাউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, মুফতি রুহুল আমিন একজন আল্লাহভীরু নিষ্ঠাবান আলেম। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের ধর্মীয় বিদ্বেষ প্রকাশ পেয়েছে। সরকার মূলত ইসলামবিরোধী শক্তির ফাঁদে পা দিয়ে ধর্মীয় অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তারা আরও বলেন, অতীতেও কোনো সরকার আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সফল হয়নি। বর্তমান সরকারও সফল হবে না। ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই লাখ লাখ আলেম-উলামার উস্তাদ আল্লামা মুফতি রুহুল আমিনকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বোর্ডের সভাপতি, দেশের বিভিন্ন আলেম ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিমসহ কওমি মাদরাসার নেতাদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

ছবি: গওহরডাঙ্গা বাংলাদেশের ফেসবুক থেকে নেওয়া
ছবি: গওহরডাঙ্গা বাংলাদেশের ফেসবুক থেকে নেওয়া

বিবৃতি দাতা আলেমরা হলেন, মাওলানা নূরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মুফতি নূরুল ইসলাম, মুফতি মুঈন উদ্দীন, মুফতি সাখাওয়াতুল্লাহ, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মাদ তাসনীম, মুফতি উসামা আমিন, মাওলানা অজিহুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা হায়াত আলী, মাওলানা আশেকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হা. আবুল হাসানাত, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ঝিনাত আলী, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা তলহা, মুফতি মোস্তফা কসেম, মাওলানা মিঝানুর রহমান, মাওলানা ওলি উল্লাহ, মুফতি মুঈনুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা ফখরুল আলম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন, মাওলানা মিরাজুল হক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আ. ছবুর, মাওলানা হাশমাতুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা বশির আহমাদ, মাওলানা মাকসুদুল হক সাহেব।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করা হয় এবং ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে।

source: Asia Post

Back to top button