News

‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পরাজিত ব্যক্তি’ বলে প্রশ্ন করেন এক সাংবাদিক। এতে ক্ষুব্ধ হয়ে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ বছর বয়সি ট্রাম্প হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। এ কারণে ছাতা মাথায় সাংবাদিকদের সামনে উপস্থিত হন তিনি। সেখানে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই স্কাই নিউজের এক সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করেন, “প্রেসিডেন্ট, একজন হেরে যাওয়া ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?”

প্রশ্নটি শুনে মেজাজ হারান ট্রাম্প। ঘুরে দাঁড়িয়ে কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যান তিনি। সাধারণত সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পিছপা হন না ট্রাম্প। তবে এবার সাংবাদিকের এমন প্রশ্নের জবাব না দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।

আরো পড়ুন

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নির্বাচনে দলটির এই পরাজয়কে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শুধু জাতীয় পর্যায়েই নয়, রিপাবলিকানদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যেও দলটি নিয়ন্ত্রণ হারিয়েছে।

টেক্সাস অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে। রাজ্যটিতে ১৯৮০ সালের পর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়ে আসছিলেন। এ ছাড়া কানসাসের ভোটাররা ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্রেটিক সিনেটর নির্বাচিত করেছেন। উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

source: Rajneete

Back to top button