News

পিরোজপুরে জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শহরের একটি মিলনায়তনে নবনির্বাচিত জেলা মজলিশে শূরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা আব্দুর রব।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

Advertisement

কমিটিতে জেলা আমির হিসেবে মাওলানা আব্দুর রব, নায়েবে আমির হিসেবে মাওলানা আমির হোসাইন খান, জেলা সেক্রেটারি হিসেবে মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও মাওলানা শেখ আব্দুর রাজ্জাক পুনরায় দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া বিভাগীয় দায়িত্বে রয়েছেন মো. সোহরাব হোসাইন জুয়েল (মিডিয়া), মাওলানা আব্দুল হালিম (ওলামা), আবু বুশরা (বায়তুল মাল), ড. আব্দুল্লাহিল মাহমুদ (পেশাজীবী) এবং শরীফ মো. আব্দুল জলিল (শিক্ষা)।

জেলা কমিটির অন্য সদস্যরা হলেন- মাওলানা আফজাল হোসাইন, মো. আবুল কালাম আজাদ, মো. শহিদুল ইসলাম, মাওলানা আবুল বশার, মাওলানা মোফাজ্জেল হোসাইন, মো. শাহ জামাল জোমাদ্দার, মো. হুমায়ুন কবির, আব্দুর রশিদ, মাওলানা আলী হোসেন, তৌহিদুর রহমান রাতুল, মাওলানা তাওহিদুল ইসলাম, মো. ইসহাক আলী খান, মো. আল আমিন শেখ, মো. আমিরুল ইসলাম ও মো. সাখাওয়াত হোসাইন।

কমিটিতে মোট ৩৪ জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে ৯ জন নারী সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফাই ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সব সম্মানিত সদস্যকে জানাই আন্তরিক মোবারকবাদ ও উষ্ণ অভিনন্দন।

source: Asia Post

Back to top button