News

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, নিয়ম দেখুন

বঙ্গভবনের ঐতিহাসিক, সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করতে দেশের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় কর্তৃক ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান সাক্ষরিত নির্দেশনার মাধ্যমে এই নীতিমালা সারাদেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে অবহিত করা হয়েছে। বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয় এই নির্দেশনায়।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি কার্যালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’ সূত্র উল্লেখ করে শিক্ষাবোর্ড এ নির্দেশনা জারি করেছে।

বঙ্গভবন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, ছাত্র-ছাত্রীরা ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সময় পাবেন। এর মধ্যে বঙ্গভবনের প্রবেশ, বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম বিষয়ক ভিডিও প্রদর্শন ও তোশাখানা জাদুঘর পরিদর্শন, বঙ্গভবনের মূল ভবনের সম্মুখে ফটো সেশন, এয়ার রেইড সেল্টার পরিদর্শন, হরিণ পার্ক পরিদর্শন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে ছাত্র-ছাত্রীদের।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন ছাত্র-ছাত্রী পরিদর্শনে অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের সঙ্গে তিন/চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন। শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে বঙ্গভবনে আসতে হবে।

source: Asia Post

Back to top button