২৭ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ ২৭ অক্টোবর। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৩১২ – কনস্টানটাইন দ্য গ্রেট তার বিখ্যাত ক্রুশের দর্শন লাভ করেন বলে কথিত আছে।
১২৭৫ – আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়।
১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
১৫২৬ – মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৬৪৪ – ইংরেজ গৃহযুদ্ধের সময় নিউবারির দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৬৭৪ – গ্রাভের ফরাসি সৈন্যদল কঠিন অবরোধের পর শহরটি ওলন্দাজ সেনাবাহিনীর কাছে সমর্পণ করে।
১৬৭৬ – পোল্যান্ড ও তুরস্ক শান্তিচুক্তি করে।
১৬৮২ – পেনসিলভানিয়া কমনওয়েলথে ফিলাডেলফিয়া শহর প্রতিষ্ঠিত হয়।
১৭৭৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
১৭৭৫ – রাজা তৃতীয় জর্জ তেরো উপনিবেশে বিদ্রোহের ঘোষণা সম্প্রসারিত করে সংসদের উদ্বোধনী ভাষণ দেন।
১৭৯৫ – মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেন মাদ্রিদ চুক্তি স্বাক্ষর করে, যা স্পেনীয় উপনিবেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা নির্ধারণ করে।
১৭৯৮ – ফরাসি সেনাবাহিনী আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা চালায়।
১৮০৩ – ফরাসিদের দ্বারা বার্লিন দখল হয়।
১৮০৬ – ফ্রান্সের সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯০৫ – নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯০৭ – হাঙ্গেরিতে একটি গির্জা প্রতিষ্ঠা অনুষ্ঠানে জড়ো হওয়া জনতার ওপর জেন্ডারমের গুলি চালালে ১৫ জন নিহত হয়।
১৯১০ – জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে।
১৯১৬ – ইথিওপিয়ার রাজধানী অভিমুখে অগ্রসররত নেগুস মিকায়েল পরাজিত হন ফিতাওরারি হাবতে গিয়োরগিসের কাছে, ফলে সম্রাজ্ঞী জাউদিতুর সিংহাসন সুরক্ষিত হয়।
১৯১৯ – ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।
১৯২২ – রোডেশিয়ায় গণভোটে দেশটির দক্ষিণ আফ্রিকা ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।
১৯২৪ – সোভিয়েত ইউনিয়নে উজবেক এসএসআর প্রতিষ্ঠিত হয়।
১৯৩০ – প্রথম লন্ডন নৌ চুক্তির অনুসমর্থন লন্ডনে বিনিময় হয় এবং অবিলম্বে কার্যকর হয়ে পাঁচ স্বাক্ষরকারীর মধ্যে ব্যয়বহুল নৌ অস্ত্র প্রতিযোগিতা আরও সীমিত করে।
১৯৪০ – চীনের ইয়ানআন শহরে সিনহুয়া বেতারের নির্মাণকাজ শুরু হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী স্লোভাক জাতীয় অভ্যুত্থানের সময় বানস্কা বিসট্রিকা দখল করে এবং এর অবসান ঘটায়।
১৯৪৭ – কাশ্মীরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।
১৯৪৮ – ডোনোরা, পেনসিলভানিয়ায় মারাত্মক ধোঁয়াশা বিপর্যয় শুরু হয়, যাতে ২০ জন নিহত ও হাজার হাজার মানুষ অসুস্থ হয়।
১৯৫৮ – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬১ – মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৬২ – যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭১ – কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়।
১৯৭৯ – সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ।
১৯৮০ – চুন ডু-হোয়ান সরকার জোরপূর্বক গ্রেপ্তার ও তদন্ত চালায় জোগিয়ে সম্প্রদায়ের ভিক্ষু ও কর্মীদের উপর।
১৯৮১ – স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত সাবমেরিন এস-৩৬৩ সুইডেনের পূর্ব উপকূলে আটকে যায়।
১৯৮৬ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।
১৯৮৬ – ব্রিটিশ সরকার আকস্মিকভাবে আর্থিক বাজার নিয়ন্ত্রণমুক্ত করে, যা বিগ ব্যাং নামে পরিচিত এবং দেশের বাজার পরিচালনার পদ্ধতির সম্পূর্ণ পুনর্গঠন ঘটায়।
১৯৮৮ – স্নায়ুযুদ্ধে রোনাল্ড রিগ্যান মস্কোয় নতুন মার্কিন দূতাবাস নির্মাণ স্থগিত করেন, কারণ ভবন কাঠামোতে সোভিয়েত আড়ি পাতার যন্ত্র পাওয়া যায়।
১৯৮৯ – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দুটি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দি ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয়।
১৯৯১ – তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৩ – উইডেরো ফ্লাইট ৭৪৪ ওভারহালা পৌরসভায়, নরওয়েতে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়।
১৯৯৪ – গ্লিজে ২২৯বি প্রথম উপ-নাক্ষত্রিক ভরের বস্তু হিসেবে নিঃসন্দেহে শনাক্ত হয়।
১৯৯৭ – ১৯৯৭ এশীয় আর্থিক সংকটের কারণে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজে ধস নামে।
১৯৯৯ – বন্দুকধারীরা আর্মেনীয় সংসদে গুলি চালায়, প্রধানমন্ত্রীসহ আটজন নিহত হন।
২০১৪ – ব্রিটেন ১২ বছর চার মাস সাত দিন পর অপারেশন হেরিকের শেষে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে।
২০১৭ – কাতালোনিয়া স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
২০১৯ – ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের প্রতিষ্ঠাতা ও নেতা আবু বকর আল-বাগদাদি উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সামরিক বারিশা অভিযানের সময় আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণে নিজেসহ তিন শিশুকে হত্যা করেন।
জন্ম
১৭২৮ – জেমস কুক, ইংরেজ পরিব্রাজক।
১৭৪৪ – ইংরেজ চিত্রকর মেরি মোজা।
১৮১১ – আইজ্যাক সিঙ্গার, মার্কিন শিল্পপতি, সিঙ্গার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা।
১৮৪৪ -ক্লাস পন্টুস আর্নল্ডসন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৮৪৯ – চন্দ্রশেখর মুখোপাধ্যায়,যশস্বী বাঙালি লেখক।
১৮৫৮ – থিওডোর রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
১৯০১ – আব্বাসউদ্দিন আহমদ, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।
১৯০৪ – যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১০ – মহেন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি নাট্যকার,মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক।
১৯১৪ – ইংরেজ কবি ডিলান টমাস।
১৯১৫ – মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা।
১৯২০ – কে. আর. নারায়ানান, ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি।
১৯৩২ – কবি সিলভিয়া প্লাথ।
১৯৪৪ – সিরাজ সিকদার, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী নেতা।
১৯৪৭ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
১৯৫২ – রবার্তো বেনিগনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬৪ – মার্ক অ্যান্থনি টেলর, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৬৬ – দিব্যেন্দু বড়ুয়া, জাতীয় দাবাচ্যাম্পিয়ন, গ্র্যান্ডমাস্টার।
১৯৬৮ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রতিচ্ছায়াবাদী এবং প্রযোজক দিলিপ।
১৯৭৭ – কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কার ক্রিকেটার।
১৯৮৪ – ইরফান পাঠান, ভারতীয় ক্রিকেটার।
১৯৮৬ – ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৭ – সেবাস্টিয়ান গাক্কি, কানাডিয়ান অভিনেতা।
১৯৯৩ – শারমিন আকতার নিপা (মাহিয়া মাহী) বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু
১৪৪৯ -উলুগ বেগ মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, তিমুরীদ বংশীয় সুলতান এবং প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ।
১৫০৫ – রাশিয়ার তৃতীয় ইভান।
১৬০৫ – আকবর, মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
১৬৭৫ – গিলে্স ডে রবেরভাল, ফরাসি গণিতবিদ।
১৯০৭ – ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব,সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৯৩৭ – ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ।
১৯৬৮ – লিজে মাইটনার, অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
১৯৭৫ – কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী।
১৯৮০ – জন হ্যাসব্রুক ভ্যান ভ্লেক, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।
১৯৯১ – জর্জ বার্কার (কবি), ইংরেজ লেখক।
২০০১ – ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার।
২০০৩ – তরুণকুমার চট্টোপাধ্যায় বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।
২০০৮ – ফ্রাঙ্ক নাগাই, জাপানি গায়ক।
২০১৩ – ডারর্যকন রান্ডাল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
source: Asia Post







