News

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

রাজধানীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগের যৌথ উদ্যোগে ‘আপডেট ম্যানেজমেন্ট অব ডেঙ্গু সিনড্রোম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ডেঙ্গু রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয়, সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা এবং রোগীর যথাযথ পরিচর্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের অতিরিক্ত ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম খোরশেদ আলম ভূঞা (জুয়েল)।

সেমিনারে মূল বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. জাহিদ আমিন এবং শিশু বিভাগের প্রধান ডা. লুৎফর রহমান। এতে বিষয়ের ওপর বিষদ আলোচনা উপস্থাপন করেন সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়াট্রিকস) ডা. সাবিরা রহমান ও সিনিয়র কনসালট্যান্ট (আইসিইউ) ডা. রবিউল হালিম।

আলোচকরা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশ্বমানের আধুনিক চিকিৎসা-জ্ঞান ও প্রটোকল অনুসরণের তাগিদ দেন। বিশেষ করে সময়মতো রোগ নির্ণয় এবং সম্ভাব্য জটিলতা এড়াতে রোগীদের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তারা।

source: Asia Post

Back to top button