জাতীয়সরকার
ট্রেন্ডিং

লামায় ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বান্দরবান পুলিশকে উদৃত করে প্রেস উইং জানিয়েছে, তারা (পুলিশ) ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযানও চালিয়েছে। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

প্রেস উইং জানায়, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক (জেলা প্রশাসন প্রধান) ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ প্রধানরা গ্রামে যাত্রা করবেন। অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আরো পড়ুন

Back to top button