News

ভিসা আবেদনকারীদের প্রতি মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার প্রার্থীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রার্থীকে মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ এবং মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ করে দূতাবাস বলেছে, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে।

সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জোর দিয়ে জানিয়েছে দূতাবাস।

source: Asia Post

Back to top button