News

ঢাকায় বোলে ইন্টেলিজেন্ট মেশিনারির ওপেন হাউস সেমিনার

বাংলাদেশের প্লাস্টিক শিল্পে সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও বুদ্ধিমান উৎপাদন ব্যবস্থার সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে চীনের শীর্ষস্থানীয় মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোলে ইন্টেলিজেন্ট মেশিনারি কোম্পানি লিমিটেডের ওপেন হাউস সেমিনার ২০২৬।

রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় আয়োজিত এ সেমিনারে বোলে ইন্টেলিজেন্ট মেশিনারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশের প্লাস্টিক শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বোলে ইন্টেলিজেন্ট মেশিনারির ভাইস প্রেসিডেন্ট মি. রিচার্ড, দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক মি. লিওন এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক। এছাড়া বাংলাদেশ প্লাস্টিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. শামীমসহ বিভিন্ন প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে ইনজেকশন মোল্ডিং প্রযুক্তির সর্বশেষ উন্নয়ন, যন্ত্রের স্বয়ংক্রিয় পরিচালনা, জ্বালানি সাশ্রয়ী উৎপাদন, উন্নতমানের ও নির্ভুল উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদন ব্যয় কমানোর বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের প্লাস্টিক শিল্পের বর্তমান পরিস্থিতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বক্তারা বলেন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার যথাযথ ব্যবহার বাংলাদেশের প্লাস্টিক শিল্পের উৎপাদনশীলতা, পণ্যের মান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বাংলাদেশের প্লাস্টিক শিল্পের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

source: Asia Post

Back to top button