News

হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে শুক্রবার একটি তেল ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে জাহাজের কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সমুদ্রপথ পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)-র বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ঘটনার বিষয়টি ইউকেএমটিও-কে অবহিত করেন।

সংস্থাটি নিশ্চিত করেছে যে, ট্যাংকারে থাকা নাবিক ও ক্রু সদস্যদের সবাই নিরাপদে আছেন। তবে এ হামলার ঘটনায় সমুদ্রে তেল ছড়িয়ে পরিবেশগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।

source: Rajneete

Back to top button