News

ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

ইতালির ভেনিসে বর্তমানে অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দিকে এ হামলার অভিযোগ তুলেছেন বাঁধন।

ফেসবুক লাইভে এসে বাঁধন বলেন, ‘এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে একদল প্রবাসী বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি-কোল্ডড্রিংকস ছুড়ে মেরেছে।

আরো পড়ুন

অভিনেত্রীর সঙ্গে থাকা তার ভাইয়ের ছোট বাচ্চা ভয় পেয়েছে বলে জানান তিনি। তিনি জানান, তার ভাতিজা ভয়ে চিৎকার করছিল।

হামলাকারীরা গায়ে হাত তুলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এবং আমার কানের পাশে বাড়ি মেরেছে। তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

আক্রমণকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। সেগুলো তারা ভিডিও করছিল। লাইভ করছিল।’

পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

source: Asia Post

Back to top button