News

অবহেলিত ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি হাসপাতালটির জন্য বিভিন্ন চিকিৎসাসামগ্রী উপহার দেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পরিদর্শনে গিয়ে জামায়াত আমির হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা হাসপাতালের ভবন সংকট, চিকিৎসক ও শিক্ষার্থীদের কর্মস্থলসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সংকট সমাধানে পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজটি বর্তমানে অত্যন্ত অবহেলিত। প্রকল্পের আওতায় থাকা শিক্ষক ও চিকিৎসকদের নিয়মিত সম্মানী প্রদান এবং ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ উত্থাপিত দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এসব দাবির মূল বিষয়গুলো তিনি যথাযথ মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান।

তিনি আরও বলেন, তুলনামূলকভাবে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সাশ্রয়ী এবং পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত। তাই সাধারণ মানুষের এই চিকিৎসাব্যবস্থা আরও বেশি করে গ্রহণ করা উচিত।

source: Asia Post

Back to top button