News

নিজেদের মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার নিজেদের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে এ হুমকি বাস্তবায়ন করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে উপস্থাপক ইরানের সঙ্গে উত্তেজনা নিয়ে ওমানের ভূমিকা নিয়ে জানতে চান। জবাবে ট্রাম্প বলেন, ওমান যদি আমাদের পথে বাধা সৃষ্টি করে, তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা বর্ষণ করব।

ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, তেহরানের উচিত সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা। ইরানিরা ভালো পোকার খেলোয়াড় হতে পারে, কিন্তু বর্তমানে তারা চরম সংকটে রয়েছে।

আরো পড়ুন

ট্রাম্প বলেন, আমাদের আইআরজিসির সঙ্গে একটি ব্যাকচ্যানেল রয়েছে। আমরা ইরানের এই বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।

সম্প্রতি পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান।

গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, কারিগরি আলোচনার পর দুই দেশ নিরাপদে জাহাজ চলাচলের একটি নির্দিষ্ট মানচিত্র (রুট) নিয়ে একমত হয়েছে।

তবে এ প্রণালি দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি শুরু করতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হুমকি বন্ধসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের আওতায় তেহরান ও মাসকাটকে হরমুজ প্রণালির জন্য নতুন একটি নৌ-কাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোলেও ইরান বারবার সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতি ও দায়িত্ব ঠিকভাবে পালন করলেই কেবল এ কৌশলগত সমুদ্রপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হবে।

source: Asia Post

Back to top button