News
সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বরাতে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।
এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সৌদি সরকারের মিডিয়া অফিস এবং সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
source: Asia Post







