News
সাতসকালে রাঙামাটির সড়কে ঝরল তিন প্রাণ

রাঙামাটির মানিকছড়িতে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় দুই নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাঙামাটি থেকে কুতুকছড়ি বাজারে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় ঘটে। এতে পিকআপে থাকা তিনজন নিহত হন। নিহতদের দুজন নারী ও একজন পুরুষ।
এ ছাড়া দুর্ঘটনায় দুজন পুরুষ ও এক নারী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে…
source: Asia Post






