News

এশিয়া পোস্টের যাত্রা শুরু

যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে।

এশিয়া পোস্টের প্রায় একশত কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, কলাকুশলী ও অতিথিদের উপস্থিতিতে স্টুডিও কক্ষে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ সময় এশিয়া পোস্ট লিমিটেডের চেয়ারম্যান মোশাহেদ হাসান, এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ, হেড অব এইচআর-অ্যাডমিন ইসহাক আহমেদ চৌধুরী, হেড অব নিউজ শাকিল ফারুক, হেড প্রোগ্রাম শামসুজ্জামান শামস, হেড অব এন্টারটেইনমেন্ট এএইচ মুরাদ, হেড অব স্পোর্টস সাজ্জাদ হোসেন, হেড অব সোশ্যাল মিডিয়া জুবায়ের আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতা জগতে চ্যালেঞ্জ যেভাবে বেড়েছে, তেমনি সুসাংবাদিকতার সুবর্ণ সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। নতুন দিনের সাংবাদিকতা করতে চাই। সেই চাওয়া পূরণের প্ল্যাটফর্ম হবে এশিয়া পোস্ট। অভিজ্ঞ কিন্তু তারুণ্যনির্ভর একদল উদ্যমী সহকর্মীকে সঙ্গে নিয়ে আমরা সুসাংবাদিকতার সুদিন ফেরাতে চাই। আমার বিশ্বাস, আমরা তা পারব।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং স্বাধীনভাবে কাজ করা ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এশিয়া পোস্টের পথচলা শুরু হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে স্বাধীন একটি গণমাধ্যম প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিয়ে আমরা পাঠকের কাছে পৌঁছাতে চাই। এশিয়া পোস্ট শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের বাইরের খবরও নির্ভুলভাবে পাঠকদের কাছে তুলে ধরতে কাজ করে যাবে বলে জানান তিনি।

এশিয়া পোস্ট লিমিটেডের চেয়ারম্যান মোশাহেদ হাসান বলেন, আমরা চাই এশিয়া পোস্ট দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হয়ে উঠুক। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের কর্মীরা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের চেয়ে ভালো থাকুক।

এশিয়া পোস্টের ফেসবুক পেজ ও ইউটিউবের লিংক নিচে দেওয়া হলো-

ফেসবুক পেজ

ইউটিউব লিংক

source: Asia Post

Back to top button