News

শিক্ষামন্ত্রীর সঙ্গে আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান।

রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

সাক্ষাৎকালে শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ ছাড়া দেশের শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন।

আরো পড়ুন

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ এর ওপর গুরুত্ব দিচ্ছি। এ সময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষার সংস্কারে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সেগুলোতে সহযোগিতার জন্য জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির প্রতি আহ্বান জানান।

আইরিন খান দেশের শিক্ষার উন্নয়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এ দেশের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে সাফল্যের সঙ্গে এই সেক্টরে কাজ করছে।

source: Asia Post

Back to top button