এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার বিষয়ে অভিযোগ করেছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
পোস্টে মিজানুর রহমান আজহারি বলেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগকে কেন্দ্র করে সোমবার (৩ আগস্ট) দেওয়া এক বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই পরিবর্তন করেছে বিদ্যুৎ বিভাগ।
প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালালে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পরে সমালোচনার পর সেই অংশ বাদ দিয়ে নতুন বিজ্ঞপ্তিতে কেবল ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানানো হয়।
source: Asia Post







