News
গলায় গামছা পেঁচিয়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলায় খেলার সময় অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে আর্দশী তনচংগ্যা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ঘরে গামছা দিয়ে তৈরি দোলনায় খেলছিল। বাবা-মা জুম চাষে পাহাড়ে থাকায় সে বাড়িতে অনেকটা একাই ছিল। খেলার সময় অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে সে শ্বাসরুদ্ধ হয়। পরে তার বড় বোন উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
source: Asia Post







