জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রথম গেজেট প্রকাশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের তালিকার প্রথম গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৬ জানুয়ারি) প্রকাশিত গেজেটে সারাদেশের ৮৩৪ জন শহীদদের নাম রয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুরের সই করা গেজেটে মেডিকেল কেস আইডি, শহীদের নাম, পিতার নামা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা রয়েছে।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও আহতদের দেখভাল করতে গঠন করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা গেজপট করে পৃরকাশ করা হলো এবার। অভ্যুত্থানে প্রায় দেড় হাজার শহীদ ও বিশ হাজার আহতদের দেখভাল করতে এই মন্ত্রণালয়ের অধিনে একটি অধিদপ্তর চালু করা হচ্ছে।

আরো দেখুন
Close
Back to top button