News

মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর মিরপুর-১৪ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ভাষানটেক থানাধীন টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, আগুন দেওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪। এটি ‘চামড়া বন্দর এক্সপ্রেস’ পরিবহনের কিশোরগঞ্জগামী বাস বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

source: Asia Post

Back to top button