News

জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান কমিটিতে যুগ্ম সম্পাদক এশিয়া পোস্টের জামাল উদ্দিন

জাতীয় সাংবাদিক সংস্থা বান্দরবান জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বান্দরবানে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকেও সংবর্ধনা জানানো হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মনজুর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর গনি বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি নবগঠিত বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়া পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধি মো. জামাল উদ্দিন বলেন, জেলার সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত অধিকার সুরক্ষা এবং মাঠপর্যায়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বান্দরবানের স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মো. আতিকুর রহমান আজাদ, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফর উল্লাহ এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকী।

অনুষ্ঠানে সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আবুল বশর ছিদ্দিকীকে সভাপতি এবং ওবাইদুল হককে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মোজাম্মেল হক, সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও মিনহাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নুর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

source: Asia Post

Back to top button