News
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ড. ওসমান ফারুক। উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত বিদেশে যাওয়ার প্রয়োজন দেখা দেওয়ায় এবং নিয়মিত সংসদীয় দায়িত্ব পালন করা সম্ভব না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রটি ইতোমধ্যে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
source: Asia Post








