News

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ছাড়াল ২৭ হাজার

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার চারটি অঞ্চলে সবুজ, নীল, বেগুনি ও কমলা—এই চার রঙের তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের মডেল ই-রিকশা পরিদর্শনকালে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের নকশা পরীক্ষার প্রক্রিয়ায় রয়েছে। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন শেষে সন্তোষজনক ফল পাওয়া গেলে তাদের উৎপাদনের চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।

পরিদর্শনকালে বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স দেওয়া হবে না।’

উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স এবং মালিকদের নিবন্ধন—উভয় প্রক্রিয়াই নীতিমালা শতভাগ অনুসরণ করে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হওয়ার পর আজ রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার

source: Asia Post

Back to top button