News

হাম উপসর্গে মারা গেছে আরও ৬ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেছে আরও ছয় শিশু। একই সময়ে হাম ও উপসর্গে নতুন করে ১ হাজার ৪৬৪ জন হাসপাতালে ভর্তি। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ জন।

এ ছাড়াও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৯৫ জনের।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button