News
‘এ বিষয়ে কোনো বক্তব্য নাই’, শেখ হাসিনার নতুন পাসপোর্ট বিষয়ে পররাষ্ট্র সচিব

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) সকালে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নোমান চৌধুরী বলেন, ‘বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ২ দিনের সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নাই।’
বিস্তারিত আসছে…
source: Asia Post







