News

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী অভিনেতা মাজহার আলী (শিবা শানু)। আগামী এক বছরের জন্য পদটিতে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হলো।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন শাওয়াল খানম। আর ট্রাস্টটি দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে।

প্রসঙ্গত, শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। প্রায় তিন দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে বিভিন্ন সিনেমায় কল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।

source: Asia Post

Back to top button