News

রিয়াদ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু নিয়ে নতুন তথ্য

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে সৌদিয়া এয়ারলাইনস।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন।

সৌদিয়া এয়ারলাইনসের বরাত দিয়ে তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে বুধবার সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি।

গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। হামলার পর থেকেই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

source: Asia Post

Back to top button