সৌদি বিমানবন্দরে হামলা/১০৩ ফ্লাইট বন্ধে সাড়ে ১৫ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে ১০৩ ফ্লাইট বন্ধ হয়েছে। এতে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।
সাকিব জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১০৩টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
তিনি জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ৮টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট, সালাম এয়ারের ৭টি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৮টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৬টি ও এয়ার ইন্ডিয়ার ৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে বাংলাদেশিসহ আহত হয়েছেন ৩০৯ জন।
source: Asia Post







