সৌদি বিমানবন্দরে হামলা: ৮২ ফ্লাইট বন্ধে বিপাকে ১৩ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে ৮২ ফ্লাইট বন্ধ হয়েছে। এতে ১৩ হাজার ৭১ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ৮২টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ১৩ হাজার হাজার ৭১ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট, সালাম এয়ারের চারটি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ছয়টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ছয়টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
এ ছাড়াও আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।
source: Asia Post







