রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে যেতে পারেননি ৫৪১৮ যাত্রী

রিয়াদ বিমানবন্দরের হামলার কারণে সৌদি আরবের (কেএসএ) বিমানবন্দর কার্যক্রম পরিচালনায় বিধি-নিষেধের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের এয়ারলাইন্সে মোট ৫১টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।
এ বিষয়ে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব জানান, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারলাইনসের তিনটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালামএয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।
সাকিব আরও জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধের প্রভাব পড়া ফ্লাইট ও যাত্রীর সংখ্যা এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪১৮ জন। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এ সংখ্যা বাড়তে বা কমতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেন ফ্লাইট ম্যানেজমেন্টের এই কর্মকর্তা।
উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত, অন্তত ২০ জন আহত ও কয়েকজন নিখোঁজের ঘটনা ঘটেছিল।
source: Asia Post







