News
ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তাদের গ্রেপ্তারের বিষয়টি সোমবার (১২ অক্টোবর) সকালে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
একটি সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।
source: Asia Post







