News

বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে এবং সেনাবাহিনীর আধুনিকীকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় পতাকা স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের দায়িত্ব।’

তিনি বলেন, ‘শুধু সামরিক সক্ষমতাই নয়, সশস্ত্র বাহিনীর শক্তি শৃঙ্খলা দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে দিয়ে প্রযুক্তিনির্ভর দক্ষ শৃঙ্খলা পেশাদার হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

আরো পড়ুন

source: Asia Post

Back to top button