News

ঢামেকে ‘টিকিট নিয়ে আসি’ বলে যুবককে ফেলে দুইজনের পলায়ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অচেতন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবককে (৩৫) ফেলে রেখে দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। পরে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ট্রলিম্যান মোহাম্মদ পারভেজ মোশারফ জানান, দুই ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় তারা তাকে বলেন, ‘আমি টিকিট নিয়ে আসি।’ এ কথা বলে দুজনই সেখান থেকে চলে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। পরে ওই যুবককে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান।

হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, জরুরি বিভাগের ট্রলিম্যান মোহাম্মদ পারভেজ মোশারফ জানিয়েছেন, দুই ব্যক্তি ওই যুবককে হাসপাতালে নিয়ে এসে টিকিট কাটার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

source: Asia Post

Back to top button