News

রাজধানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানা আক্তার স্মৃতি (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ৩৬৫/১ দিলু রোডের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানা পুলিশের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে ওই নারী নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে হাতিরঝিল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফারজানা আক্তার স্মৃতি দিনাজপুর সদর উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমান ও ফজিলাতুন্নেছার সন্তান।

হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন ওই নারী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান এশিয়া পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

source: Asia Post

Back to top button