News

আগামী শুক্র ও শনিবার যে কারণে ব্যাংক খোলা রাখতে বলা হলো

নিবন্ধিত হজযাত্রীদের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ দিন ২৪ সেপ্টেম্বর। কিন্তু পরদিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) শুরু হওয়ায় নিবন্ধন প্রত্যাশীদের যথাসময়ে অর্থ জমা দিতে কিছুটা জটিলতা তৈরি হতে পারে।

এই সুনির্দিষ্ট কারণে ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দুই দিন সারা দেশের হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর নির্ধারিত শাখাগুলো সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত প্রয়োজন বলে জানায় মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় চিঠিতে বলেছে, ওই দুই দিন অফিশিয়াল সময়সীমা শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত টাকা জমাদানকারী হজযাত্রী বা তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত যেন হজের অর্থ গ্রহণ করা হয়, এ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়ার বিষয়ে বলা হয়।

source: Asia Post

Back to top button