News

কোটালীপাড়ায় ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের এক জরুরি সিদ্ধান্তে জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ নম্বর রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারকে দলীয় পদ ও দায়িত্ব থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ জানান, সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাঁর বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

source: Asia Post

Back to top button