আজ স্বর্ণ-রুপার বাজারদর

দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ভ্যাট ও বাজুস নির্ধারিত প্রক্রিয়াজাতকরণ ফি-সহ ২ লাখ ৩৭ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার টাকার কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া স্বর্ণ ও রুপার নির্ধারিত এই দর পরবর্তী দাম ঘোষণা না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বাজুসের নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখীর মধ্যে রুপার বাজারও ঊর্ধ্বমুখী। বাজারে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দর রাখা হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
source: Asia Post







