News

বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক বাড়াতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষের যেন ভালো হয়, সেজন্য আমাদের দায়িত্ব আছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ হয়। পরে সাক্ষাৎ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে দীনেশ ত্রিবেদী বলেন, ঢাকা-দিল্লির মধ্যে বাণিজ্য সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভাবছে দুই দেশ।

তিনি বলেন, আমরা সীমান্তের সঙ্গে স্বপ্নও শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নই।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত জানাতে তার মন্ত্রণালয়ে আসা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচিত সরকারই ভালো বোঝেন। আমরা চাই, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বাড়াতে।

বাংলাদেশ ও ভারতের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবেই। আমাদের দেখতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী? বাংলাদেশেরও দেখতে হবে ভারতের কী চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সরকারের কাছে নির্বাচনগুলো চ্যালেঞ্জিং বলেও জানান তিনি।

source: Asia Post

Back to top button