News

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আওয়ামী প্রোপাগান্ডা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নিয়ে আল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন বিগত ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের কাছে এ বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টার বিষয়ে জাতিসংঘের একটি প্রতিবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই।

তিনি বলেন, এ কারণে প্রতিবেদনটি নিয়ে এখনই কোনো মন্তব্য করার মতো তথ্য তাদের হাতে নেই। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

জাতিসংঘের কাছে প্রতিবেদনের ভিত্তি সম্পর্কে জানতে চাওয়া হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

source: Asia Post

Back to top button