বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থা ও তাঁর চলমান চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিদ্যুৎমন্ত্রীকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই মন্ত্রী জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। পরে রাতে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে, কর্তব্যরত ডাক্তার মন্ত্রীকে সিসিইউতে স্থানান্তর করেন।
source: Asia Post






