সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম, সাফল্য ও সীমাবদ্ধতা তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই আগ্রহ পূরণের লক্ষ্যেই সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে ই-বুকটি প্রকাশ করা হয়েছে।
ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে প্রকাশিত এই ই-বুককে শুধু সরকারের ছয় মাসের কার্যক্রমের বিবরণ নয়, বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে।
source: Asia Post







