News

রাজধানীর যেসব মার্কেট-শপিংমল শনিবার বন্ধ

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো কোন এলাকার মার্কেট ও শপিংমল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। তা না হলে গন্তব্যে গিয়ে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হতে পারে।

শনিবার (১৫ আগস্ট) কেনাকাটা করতে যাওয়ার আগে জেনে নিন কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

রাত ৮টার মধ্যে বন্ধ দোকানপাট

চলমান বিদ্যুৎ সংকটের কারণে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এখন থেকে দোকানপাট ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই সময়সূচির বাইরে থাকবে।

source: Asia Post

Back to top button