News

উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। একই সঙ্গে ৫০ শয্যা ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালিসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ইন্টারিকন্টিনেন্টালে স্বাস্থ্য বিষয়ক এক শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। একই সঙ্গে ৫০ শয্যা ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সরকার দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। এতে বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নতুন অবকাঠামো, ভবন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে যেন দেশের কোনো গ্রাম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।

source: Asia Post

Back to top button