News

১১ আগস্ট: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ১১ আগস্ট। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৬৮৩ – মুসলমানরা সমরখন্দ বিজয় লাভ করেন।

আরো পড়ুন

১৭৮০ – বার্বাডোজে হারিকেন শুরু হয়।

১৮৮৪ – টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ম্যাকডোনেল।

১৯০৮ – বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর হয়।

১৯০৯ – রেডিওর বিপদবার্তা বা এসওএসের ব্যবহার শুরু হয়।

১৯২২ – কাজী নজরুল ইসলামের ধুমকেতু পত্রিকা প্রকাশিত হয়।

১৯২৯ – ইরাক ও পারস্য শান্তিচুক্তি করে।

১৯২৯ – রাশিয়া ও চীনের সীমান্তে যুদ্ধ শুরু হয়।

১৯৫২ – মানসিক অসুস্থতার জন্য জর্দানের বাদশাহ তালাল সিংহাসনচ্যুত হন।

১৯৬১ – ভারতে পূর্বে পর্তুগিজ শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিকে ভারতের সঙ্গে যুক্ত ও একত্রিত করে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি গঠন করা হয়।

১৯৮৬ – এশিয়ার জনসংখ্যা ৩০০ কোটি পূর্ণ হয়।

২০০৪ – পাকিস্তান পরমাণু বিস্তার রোধ না করলে দেশটির ওপর মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণের আহ্বান করা হয়।

২০১২ – বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাফাত জামিল বীর বিক্রমের মৃত্যু।

জন্ম

১৫১১ – তুলসীদাস, হিন্দি কবি ও সাধক।

১৭৩৭ – ইংরেজ ভাস্কর জোসেফ নোলেকেনস।

১৮৫৮ – নোবেলজয়ী ওলন্দাজ চিকিৎসক ক্রিস্টিয়ান আইকমান।

১৯০৮ – পুলিনবিহারী সেন, খ্যাতনামা বাঙালি রবীন্দ্র-বিশারদ।

১৯১১ – প্রেম ভাটিয়া, সাংবাদিক।

১৯২৯ – মানবেন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।

১৯৩৮ – চঞ্চল কুমার মজুমদার, শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কারে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় পদার্থবিজ্ঞানী।

১৯৬৫ – ভায়োলা ডেভিস, মার্কিন অভিনেত্রী ও প্রযোজক।

১৯৮৩ – ক্রিস হেমসওর্থ, অস্ট্রেলীয় অভিনেতা।

মৃত্যু

১৯০৮ – ক্ষুদিরাম বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের বাঙালি বিপ্লবীর ফাঁসির মঞ্চে আত্মবলিদান।

১৯৩৫ – স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারি উপাচার্য।

১৯৫৫ – অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯৭০ – ইরাবতী কার্বে ভারতের মহারাষ্ট্রের একজন নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক।

১৯৭২ – নোবেজয়ী আফ্রিকান-মার্কিন অণুজীব বিজ্ঞানী ম্যাক্স থিলাব।

১৯৯০ – ননীগোপাল চক্রবর্তী বাঙালি শিশু সাহিত্যিক।

২০০০ – ঊষা মেহতা, গান্ধীবাদী, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস রেডিওর সংগঠক।

২০১২ – শাফায়াত জামিল বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

২০১৮ – বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।

২০২৩ – বিকাশ চন্দ্র সিং, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

source: Asia Post

Back to top button