৭ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
৭ নভেম্বর একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৩৩৫ – আথানাসিয়ুস, আলেকজান্দ্রিয়ার ২০তম পোপ, কনস্টান্টিনোপলে শস্যবাহী নৌবহর আটকানোর অভিযোগে ট্রিয়ারে নির্বাসিত হন।
৯২১ – ফ্রাঙ্ক রাজা চার্লস দ্য সিম্পল ও হেনরি দ্য ফাউলার রাইন নদীর তীরে সীমান্ত স্বীকৃতি দিয়ে বন চুক্তি স্বাক্ষর করেন।
১৫০৪ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ ও শেষ সমুদ্রযাত্রা থেকে ফিরে আসেন।
১৬১৯ – এলিজাবেথ স্টুয়ার্ট বোহেমিয়ার রানী হিসেবে অভিষিক্ত হন।
১৬৫৯ – ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৭৫ – ভার্জিনিয়ার রাজকীয় গভর্নর লর্ড ডানমোর ডানমোরের ঘোষণা জারি করে দাসদের মুক্তির প্রস্তাব দেন।
১৭৮৩ – ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।
১৭৮৬ – যুক্তরাষ্ট্রের প্রাচীনতম সংগীত সংগঠন স্টাউটন মিউজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৩৭ – ইলিনয়ের অলটনে বিলোপবাদী মুদ্রাকর এলাইজা পি. লাভজয় জনতার হাতে নিহত হন।
১৮৬১ – আমেরিকান গৃহযুদ্ধে বেলমন্টের যুদ্ধ সংঘটিত হয়; ইউলিসিস এস. গ্রান্টের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী কনফেডারেট শিবির দখল করে।
১৮৭৪ – থমাস নাস্টের কার্টুনে প্রথমবার রিপাবলিকান পার্টির প্রতীক হিসেবে হাতি ব্যবহৃত হয়।
১৮৭৫ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় বন্দে মাতরম গানটি রচনা করেন।
১৮৮৫ – কানাডার প্রথম আন্তঃমহাদেশীয় রেলপথের লাস্ট স্পাইক অনুষ্ঠান ব্রিটিশ কলাম্বিয়ার ক্রেইগেলাচিতে সম্পন্ন হয়।
১৮৯৩ – যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।
১৮৯৩ – স্পেনের বার্সেলোনার লিসেও অপেরা হাউসে নৈরাজ্যবাদী বোমা হামলায় ২০ জন নিহত হন।
১৯১০ – রাইট ভ্রাতৃদ্বয় ডেটন থেকে কলম্বাসে প্রথম বিমানযোগে মাল পরিবহন সম্পন্ন করেন।
১৯১২ – বার্লিনের শার্লটেনবুর্গে ডয়চে অপার্নহাউস উদ্বোধন করা হয়।
১৯১৩ – গ্রেট লেকস ঝড় শুরু হয়; এই তুষারঝড়ে ২৫০ জন নিহত হন।
১৯১৬ – জ্যানেট র্যানকিন মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
১৯১৬ – উড্রো উইলসন দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯১৬ – বোস্টনে সামার স্ট্রিট ব্রিজ বিপর্যয়ে ট্রাম দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন।
১৯১৭ – লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
১৯১৭ – অক্টোবর বিপ্লবে বলশেভিকরা শীতকালীন প্রাসাদ দখল করে।
১৯১৮ – ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারি পশ্চিম সামোয়ায় ছড়িয়ে পড়ে।
১৯১৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পামার রেইড পরিচালিত হয়।
১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
১৯২৯ – নিউ ইয়র্ক সিটিতে মিউজিয়াম অব মডার্ন আর্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৩১ – চীনা সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৩৬ – স্পেনীয় গৃহযুদ্ধে মাদ্রিদ প্রতিরক্ষা পরিষদ গঠিত হয়।
১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত হাসপাতাল জাহাজ আর্মেনিয়া জার্মান বিমান হামলায় ডুবে যায়।
১৯৪৯ – আজারবাইজানের অয়েল রকসে বিশ্বের প্রাচীনতম সমুদ্রতীরবর্তী তেল প্ল্যাটফর্ম থেকে প্রথম তেল উত্তোলিত হয়।
১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
১৯৫৬ – হাঙ্গেরীয় বিপ্লবে ইয়ানোস কাদার সোভিয়েত সাঁজোয়া বহরে বুদাপেস্টে ফিরে ক্ষমতা গ্রহণ করেন।
১৯৬৭ – মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পাবলিক ব্রডকাস্টিং অ্যাক্ট স্বাক্ষর করেন।
১৯৭২ – রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।
১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী-জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হন।
১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।
১৯৮২ – আপার ভোল্টায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট সায়ে জেরবো ক্ষমতাচ্যুত হন।
১৯৮৩ – স্নায়ুযুদ্ধে এবল আর্চার ৮৩ মহড়া শুরু হয়।
১৯৮৮ – আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।
১৯৯০ – মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৪ – নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের ডব্লিউএক্সওয়াইসি বিশ্বের প্রথম ইন্টারনেট রেডিও সম্প্রচার শুরু করে।
১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
২০০০ – বুশ বনাম গোর মামলায় জর্জ ডব্লিউ. বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০৪ – ইরাক যুদ্ধে অন্তর্বর্তী সরকার ফালুজায় অভিযানের সময় ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে।
২০১৭ – আফগানিস্তানে শামশাদ টিভিতে বন্দুকধারী ও আত্মঘাতী হামলায় একজন নিহত ও ২০ জন আহত হন।
২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্রহ উৎক্ষেপণ করে চীন।
২০২০ – জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০২৩ – পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা দুর্নীতি তদন্তের জেরে পদত্যাগ করেন।
জন্ম
৯৯৪ – ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।
১৭২৮ – ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।
১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৮৬৭ – মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৮৭৯ – লিওন ত্রোত্স্কি, সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।
১৮৮৮ – চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।
১৯১৩ – আলবেয়ার কামু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূত ফরাসী সাহিত্যিক।
১৯২২ – গোলাম আযম, বাংলাদেশি রাজনৈতিক নেতা, রাজাকার, যুদ্ধাপরাধী।
১৯২৯ – এরিক ক্যান্ডেল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।
১৯৩১ – আমিনুল ইসলাম বাংলাদেশি চিত্রশিল্পী।
১৯৩৪ – সুনন্দা পট্টনায়ক, গোয়ালিয়ার ঘরানার ভারতীয় উচ্চাঙ্গ সংগীত শিল্পী।
১৯৪৩ – মাইকেল স্পেন্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭১ – ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮১ – অনুষ্কা শেট্টি, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৭ – মাইনুল আহসান নোবেল, বাংলাদেশি গায়ক।
মৃত্যু
১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৯২৩ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।
১৯৬৮ – গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।
১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও প্রধান সামরিক আইন প্রশাসক।
১৯৭৫ – এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
২০১১ – জো ফ্রেজিয়ার, হেভিওয়েট মুষ্টিযোদ্ধা।
২০১২ – এলেন ডগলাস, আমেরিকান লেখক।
২০১৩ – রন ডেল্ও, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
২০১৯ – নবনীতা দেবসেন, বাঙালি কবি, লেখিকা ও শিক্ষাবিদ।
source: Asia Post






